ল্যাব পরীক্ষায় অতিরিক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত
বিএসটিআই সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিং ও ল্যাব পরীক্ষার অংশ হিসেবে উক্ত টুথপেস্টের মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় এতে নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি পরিমানে মাইক্রোপ্লাস্টিক ও কেমিক্যাল কণার উপস্থিতি পাওয়া যায়, যা দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
“জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ও মানদণ্ড বজায় না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবিলম্বে বাজার থেকে এই ব্যাচের সকল টুথপেস্ট তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” — বিএসটিআই ল্যাব পরীক্ষা বিভাগ / দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
আরো পড়ুন:পিফাস কি ? পিফাস মানবদেহের জন্য কতটা ক্ষতিকর জানুন
মাইক্রোপ্লাস্টিকের স্বাস্থ্যঝাঁকি
বিশেষজ্ঞদের মতে, টুথপেস্টে ব্যবহৃত ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক ব্রাশ করার সময় মুখগহ্বর দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। এটি দীর্ঘমেয়াদে নিম্নলিখিত শারীরিক সমস্যার কারণ হতে পারে:
- পাকস্থলী ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সংক্রমণ
- দাঁতের মাড়ির ক্ষতি ও অভ্যন্তরীণ প্রদাহ
- হরমোনাল ভারসাম্যহীনতা ও অন্যান্য স্বাস্থ্যঝাঁকি
গ্রাহক ও খুচরা বিক্রেতাদের প্রতি নির্দেশনা
বিএসটিআই-এর পক্ষ থেকে সাধারণ ক্রেতাদের এই মুহূর্তে উক্ত ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহারে সচেতন হতে বলা হয়েছে। পাশাপাশি খুচরা ও পাইকারি বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সাময়িকভাবে এই পণ্যের বিক্রি বন্ধ রাখেন।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক বক্তব্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন তথ্য পাওয়া মাত্রই পোস্টটি আপডেট করা হবে।
